দিনাজপুরের রঙ পেন্সিল আর্ট একাডেমীর কৃতি শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

২৬ জুন ২০২৬ শুক্রবার ঢাকাস্থ ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ হাসান মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রঙ পেন্সিল আর্ট একাডেমী দিনাজপুরের কৃতি শিক্ষার্থী মোঃ আবরার জাহিন (স্বচ্ছ)।তার হাতে পুরস্কার ও চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এমপি।

তার এই অসাধারণ সাফল্যে রঙ পেন্সিল আর্ট একাডেমী পরিবারসহ পুরো দিনাজপুরবাসী গর্বিত ও আনন্দিত। তার এই সাফল্য আগামী দিনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আবারও প্রমাণিত হলো, রঙ পেন্সিল আর্ট একাডেমী মানেই শিল্পী গড়ার কারিগর। যার অক্লান্ত পরিশ্রম ও মেধায় গড়ে উঠেছে রঙ পেন্সিল আর্ট একাডেমী – তিনি হলেন উক্ত একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রাকিউর রহমান পায়েল।

এছাড়াও তিনি বিভিন্ন একাডেমিতে দায়িত্ব পালন করছেনঃ ➤ চারুকলা প্রশিক্ষক-গ্যালারি ষড়ং, দিনাজপুর। ➤চারুকলা প্রশিক্ষক-জেলা শিল্পকলা একাডেমি, দিনাজপুর। ➤চারুকলা প্রশিক্ষক-বাংলাদেশ শিশু একাডেমি, দিনাজপুর জেলা শাখা।

উল্লেখ্য যে, জাতীয় পর্যায়ে একজন এবং দিনাজপুর থেকে জেলা পর্যায়ে নয়টির মধ্যে ৮টি পুরস্কার অর্জন করে রঙ পেন্সিল আর্ট একাডেমি দিনাজপুর এর কৃতি শিক্ষার্থীরা।

Oplus_131072

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *