Dinajpur kontho

অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর এর ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর।।

অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অম্বিকা’র ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩৫ তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৯ সেপ্টেম্বর, ২০২৬ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় দিনাজপুর চাউলিয়াপট্টিস্হ অম্বিকা কার্যালয়ে অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর এর সহ সভাপতি পুষ্পিতা রায় এর সভাপতিত্বে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার-রংপুর এর সংগীত পরিচালক ও প্রযোজক (অবসরপ্রাপ্ত), বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থা-দিনাজপুর এর সাধারণ সম্পাদক, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা দিনাজপুর জেলা শাখার সভাপতি এবং বেতার ও টেলিভিশন শিল্পী মোঃ মোকসেদ আলী। বিশেষ অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দিনাজপুর লেখক ফোরামের সভাপতি, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল।

স্বাগত বক্তব্য রাখেন অম্বিকা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজ পোর্টাল দিনাজপুর কন্ঠ এর সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান (ডোফুরা)।

অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর এর সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (ডোফুরা)’র প্রাণবন্ত সন্চালনায় আলোচনা সভায় এবং অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অম্বিকা’র উপদেষ্টা মো. মামুনুর রহমান জুয়েল, অম্বিকা’র সহ-সভাপতি পুষ্পিতা রায়, সহ-সাধারণ সম্পাদক সাধনা দাস ও সহ-সাধারণ সম্পাদক শামীমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক ও অম্বিকা’র সংগীত শিক্ষক রেজোয়ানা সুলতানা রিনা, সহ সাংস্কৃতিক সম্পাদক মিনু রায়, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, সংগীত শিল্পী মিনা সুলতানা, এ্যাড. রাবেয়া খাতুন রানু, অম্বিকার সদস্য কাওকাবুন নেছা ও অম্বিকা’র শিশু সঙ্গীত শিল্পী রেহেনুমা বিনতে রাহাত প্রমুখ।

অনুষ্ঠানটির সাজসজ্জা, ছবি ও ভিডিয়ো চিত্র ধারণ করেন অম্বিকা’র প্রচার সম্পাদক মায়মুনাহ্ মৌলি।

অনুষ্ঠান শেষে অতিথিদের আপ্যায়নের আয়োজন করা হয়। এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দমুখর করে তোলে সংগীত শিল্পীরা।

উল্লেখ্য যে, ” অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর ” আয়োজিত সংগীত ও সাহিত্য-চর্চ্চার লক্ষে প্রতি মাসের তৃতীয় শুক্রবার বিকেলে নিয়মিত অম্বিকা’র মাসিক সংগীত ও সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।

” অম্বিকা সাংস্কৃতিক পরিবার ” প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dinajpur Kontho
অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর এর ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
১ অক্টোবর ২০২৬ খ্রি.
<<নিউজ লিংক পোস্ট/কমেন্টে>>
www.dinajpurkontho.com