Dinajpur kontho

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাহবুবুল হক খান, দিনাজপুর :

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে “নিরাপদ সড়ক চাই- নিসচা” জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে র‍্যালির উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এবারের প্রতিপাদ্য ছিল ‘নিরাপদ সড়ক সমুদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’।

বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকালে ১১টায় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মুন্সিপাড়া লুৎফুন নেছা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি ও সমাবেশে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে লুৎফুন নেছা টাওয়ারের সামনে নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি মোঃ এরশাদুজ্জামান মোল্ল্যার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর চেম্বারের পরিচালক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ রাজু মুন্সী, আইন বিষয়ক সম্পাদক মুকিত হায়দার, সদস্য মোঃ কামরুজ্জামান, জাতীয় পুরষ্কারপ্রাপ্ত গুনী শিক্ষক মোঃ তাজ আল মিনার প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতিদিনের এই অকাল মৃত্যুমিছিল বন্ধ করার জন্য আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও চালকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

সমাবেশে বক্তারা আরো বলেন, গত ২০১৩ থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত ১৩ বছরে দেশে ৭২,৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১,২৫,৪০৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৭৬,২৪৯ জন। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৮,৫৪৩ জন এবং ২০২৫ সালে তা আরও বেড়ে ৯,১১১ জনে দাঁড়ায়। ২০২৬ সালের প্রথম ৯ মাসে বিআরটিএ-এর হিসাব অনুযায়ী ৪,২৮৫টি দুর্ঘটনায় ৪,১৫৭ জন প্রাণ হারিয়েছেন। সড়ক দূর্ঘটনারোধে আইনের পাশাপাশি সচেতনতার কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে নীলফামারীর ডোমার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জিয়া, নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মোঃ মেহেদী হাসান ফুয়াদ, আস্তারুল ইসলাম, মমিনসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিরাপদ সড়ক চাই জেলা শাখার সাংগঠনিক মোঃ মতিয়ার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dinajpur Kontho
দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
২২ অক্টোবর ২০২৬ খ্রি.
<<নিউজ লিংক পোস্ট/কমেন্টে>>
www.dinajpurkontho.com