Dinajpur kontho

দিনাজপুরে বাংলাদেশ মিউজিসিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ) এর জাতীয় সম্মেলন উপলক্ষ্যে মত বিনিময় সভা ও জেলা কমিটি অনুমোদন

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর ।।

বাংলাদেশ মিউজিসিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ) এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সম্মেলন উপলক্ষ্যে মত বিনিময় ও বিএমএফ দিনাজপুর জেলা শাখার কমিটি অনুমোদন। অশোক সভাপতি ও সারোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত।

৩০ অক্টোবর ২০২৬ শুক্রবার সকাল ১০ টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মিউজিসিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ) দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক অশোক কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএফ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সদস্য সচিব সুমন রেজা খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমএফ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও বিএমএফ রাজশাহী জেলা শাখার সভাপতি শফী মাহমুদ লেলিন, বেতার ও টেলিভিশন এর বিশিষ্ট সংগীত শিল্পী ফেরদৌসার রহমান, বেতার ও টেলিভিশন এর সংগীত পরিচালক ও বিশিষ্ট সংগীত শিল্পী মোঃ মোকসেদ আলী।

আলোচনা শেষে অশোক কুমারকে সভাপতি এবং এস এম সারোয়ারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএমএফ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সদস্য সচিব সুমন রেজা খান।

অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নোটন সরকার, সহ-সভাপতি – আব্দুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক – মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক – শাওন শেখ, দপ্তর সম্পাদক – টুটুল দাস, অর্থ সম্পাদক – হাসমি রাফসান জানি মৃদুল, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক – মোঃ সাইদুর রহমান সবুজ, প্রচার সম্পাদক – রানা পন্ডিত, কার্যকরী সদস্য – বিশ্বজিৎ দাস, মোঃ হাকিম, শাওরার হাবিব কিশোর, শাওন জেভিস ও পলাশ দাস।

উপদেষ্টা মন্ডলীরা হলেন – ফেরদৌসার রহমান, মোঃ মোকসেদ আলী, মোঃ শফিকুল ইসলাম বকুল, আব্দুর ওহাব সাজু, মোঃ বকুল, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট (পদাধিকার বলে), জেলা কালচারাল অফিসার শিল্পকলা একাডেমি (পদাধিকার বলে) মীর নয়ন বাটেল, সুমন রেজা খান (বিশেষ সম্মানিত উপদেষ্টা)।

বিশেষ সম্মানিত সদস্যরা হলেন – সীমা সরকার (কণ্ঠশিল্পী), মোঃ মিজানুর রহমান (ডোফুরা) সংবাদ কর্মী, প্রশান্ত রায় (কণ্ঠশিল্পী), মামুনুর রহমান জুয়েল (কণ্ঠশিল্পী), আয়শা সিদ্দিকা (কণ্ঠশিল্পী)।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস এম সারোয়ার হোসেন, সদস্য সচিব, বিএমএফ দিনাজপুর জেলা শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dinajpur Kontho
দিনাজপুরে বাংলাদেশ মিউজিসিয়ান্স ফাউন্ডেশন (বিএমএফ) এর জাতীয় সম্মেলন উপলক্ষ্যে মত বিনিময় সভা ও জেলা কমিটি অনুমোদন
৩০ অক্টোবর ২০২৬ খ্রি.
<<নিউজ লিংক পোস্ট/কমেন্টে>>
www.dinajpurkontho.com