Dinajpur kontho

দিনাজপুরে বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রধান প্রতিবেদক, দিনাজপুর কন্ঠ:

কবি নজরুল ইনস্টিটিউ, ঢাকা এর আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউট এর পরিচালক (উপসচিব) একেএম আল-আমিন।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন আহমেদ রয়েল। আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক লাল মিয়া।

অনুষ্ঠানে বক্তারা কবি নজরুল এর জীবন ও কর্মের উপর ব্যাপক আলোকপাত করেন। এবং অনুষ্ঠানটি প্রাণবন্ত উপস্থাপনায করেন প্রভাষক মো. হারুন-উর-রশিদ।

আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়। সংগীত প্রশিক্ষণে অংশ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং সাহিত্য পাঠ প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। সর্বশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Dinajpur Kontho
দিনাজপুরে বৈষম্যহীন সমাজ নির্মাণে কবি নজরুল শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
২৯ অক্টোবর ২০২৬ খ্রি.
<<নিউজ লিংক পোস্ট/কমেন্টে>>
www.dinajpurkontho.com