ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে নিবন্ধিত শিশুদের জন্য নতুন বছরের উপহার বিতরণ ও জন্মদিন উদযাপন অনুষ্ঠান-২০২৬

    ওয়ার্ল্ড ভিশন এর আয়োজনে নিবন্ধিত শিশুদের জন্য নতুন বছরের উপহার বিতরণ ও জন্মদিন উদযাপন অনুষ্ঠান-২০২৬
    •••••••••••••••••••••••••••••••••••
    মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর।।

    ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর দিনাজপুর এপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নিবন্ধিত শিশুদের জন্য নতুন বছরের উপহার বিতরণ ও জন্মদিন উদযাপন অনুষ্ঠান-২০২৬।

    ২০ মে ২০২৬ বুধবার দুপুর ২টায় মাতাসাগর লালুপাড়াস্হ পাস্টরাল সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে ১৪৪ জন নির্বাচিত নিবন্ধিত শিশু অংশ নেন।

    দিনাজপুর এপিসি এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুর এর উপ-পরিচালক মোর্শেদ আলী খান। এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির দিনাজপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ।

    ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রামের স্পনসরসীপ এন্ড চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস, এপি স্পনসরসীপ সিস্টেম অফিসার কচি প্রস্তুতি হালদার, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমি রোজারিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পনসরসীপ ফ্যাসিলিটেটর মোঃ নাঈম।

    অনুষ্ঠানে শিশুদের জন্য নতুন বছরের উপহার (স্কুল ব্যাগ – ১টি, গোসল সাবান – ৩টি, বেডসিট – ১টি, ছাতা – ১টি) বিতরণ করেন অতিথিবৃন্দ। এবং জন্মদিন উদযাপন অনুষ্ঠান-২০২৬ উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়।

    অনুষ্ঠানের শেষে শিশুরা কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য পরিবেশন করে। পরে শিশুদের যাদু দেখানো হয়।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *