ওয়ার্ল্ড ভিশন দিনাজপুরের উদ্যোগে মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর ।।

দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬।

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বিকেল ৩ টায় দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মার্শাল আর্ট প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপনী ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ এ দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ আকরাম হোসেন বাবলু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ।

ওয়ার্ল্ড ভিশন এর প্রোগ্রাম অফিসার আসন্টা মারান্ডি এর প্রাণবন্ত সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এর সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন শরিফ বলেন, আমাদের মেয়েরা হবে আত্মবিশ্বাসে বলীয়ান। আমাদের কন্যারা হবে অদম্য শক্তিমান। আমাদের তনয়ারা হবে ইভটিজিং ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দুর্নিবার। আমাদের দুহিতারা হবে নির্ভয় ও আত্মরক্ষায় দুর্বার। এছাড়াও তিনি মেয়েদের জন্য এমন চমৎকার উদ্যোগ গ্রহণের জন্য ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর’-এর ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে মার্শাল আর্ট এর কোচ মোস্তাকিম বিল্লাহ প্রশিক্ষণার্থীদের দক্ষতার উপর বিশদ আলোচনা করেন। এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে মনিরা আক্তার ও দৃষ্টি।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *