বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে মেরীস্টোপস ক্লিনিক দিনাজপুর, রংপুর বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি প্রতিষ্ঠান নির্বাচিত

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই ২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ রংপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সম্প্রতি (১২ জুলাই ২০২৬ রোববার) পরিবার পরিকল্পনা ভবন, রংপুর বিভাগ এর সভাকক্ষ (২য় তলা) এ পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক বিকাশ কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর কার্যক্রম শুরু হয়।

পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য রংপুর বিভাগের শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

এ পর্যায়ে মেরীস্টোপস ক্লিনিক দিনাজপুর, নারীর স্বাস্থ্য সেবায়, মা ও শিশু এবং পরিবার পরিকল্পনা সেবায় ক্লিনিক ভিত্তিক, বিশেষ অবদানের জন্য দিনাজপুর জেলা, সদর উপজেলা এবং রংপুর বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়।

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুরস্কার গ্রহন করেন – মেরীস্টোপস ক্লিনিক দিনাজপুর এর প্রতিনিধি রাবেয়া বসরী। এবং রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক বিকাশ কুমার দাস মহোদয়ের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন – মেরীস্টোপস ম্যানেজার সুদীপ্ত কুমার বসাক।

মেরীস্টোপস ম্যানেজার সুদীপ্ত কুমার বসাক পুরস্কার গ্রহনের পর অনুভূতি ব্যক্ত করে বলেন – একটা প্রতিষ্ঠানে সঠিক ভাবে কাজ করলে শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। পুরস্কার হচ্ছে ভালো কাজের স্বীকৃতি। এর ফলে আগামীর কাজগুলো বেগবান হয় এবং কাজে উৎসাহ বাড়ে।

Oplus_131072

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *