বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে এফপিএবি দিনাজপুর শাখা, রংপুর বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা নির্বাচিত

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই ২০২৬ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ রংপুর এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সম্প্রতি (১২ জুলাই ২০২৬ রোববার) পরিবার পরিকল্পনা ভবন, রংপুর বিভাগ এর সভাকক্ষ (২য় তলা) এ পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক বিকাশ কুমার দাস এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এর কার্যক্রম শুরু হয়।

পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য রংপুর বিভাগের শ্রেষ্ঠ কর্মী প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার প্রদান করা হয়। এ পর্যায়ে এফপিএবি দিনাজপুর শাখা, রংপুর বিভাগের শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা নির্বাচিত হয়।

এছাড়াও এফপিএবি, দিনাজপুর জেলার শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা এবং এফপিএবি শাখার আওতাধীন পঞ্চগড় জেলা শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা, সিবিডি কার্যক্রমে শ্রেষ্ঠ সংস্থা নির্বাচিত হয়।

রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক বিকাশ কুমার দাস মহোদয়ের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন এফপিএবি দিনাজপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

এফপিএবি দিনাজপুর শাখার ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন – এফপিএবি দিনাজপুর শাখার সকল কর্মকর্তা-কর্মচারীর অক্লান্ত পরিশ্রমে এই সাফল্য সম্ভব হয়েছে। এর জন্য এফপিএবি দিনাজপুর শাখার সকল স্বেচ্ছাসেবীবৃন্দের পরামর্শ প্রদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান তিনি।

Oplus_131072

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *