ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর দিনাজপুর এডিপির আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি – ২০২৬

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর।।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর দিনাজপুর এপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি – ২০২৬।

১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দুপুরে গাওসুল আযম কলেজ এর হলরুমে চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রমের এ অনুষ্ঠানে ছাত্র-শিক্ষক অংশ নেন।

গাওসুল আযম মহাবিদ্যালয়ের এর অধ্যক্ষ নাসরিন জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর এপিসি এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন।

অনুষ্ঠানে দিনাজপুর পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কলেজের ছাত্র-শিক্ষক উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রামের টেকনিক্যাল স্পেশালিস্ট লাভলিহুড দিপা রোজারিও সহ অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও ও প্রোগ্রাম অফিসার আসন্টা মারান্ডি।

উল্লেখ্য যে, দিনাজপুর পৌরসভা সহ ১০টি ইউনিয়নে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪১২০টি পরিবারকে ১৬ হাজার ৪৮৮ টি চারাগাছ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারে দুটি আম চারাগাছ, একটি পেয়ারা চারাগাছ ও একটি জলপাই চারাগাছ বিতরণ করা হয়।

Oplus_131072

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *