মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর।।
অম্বিকা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিটোপি’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাসিক মিলন মেলা ও চড়ূইভাতি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে অম্বিকা সাংস্কৃতিক পরিবারের কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি মাসুদা ও সাধারণ সম্পাদক ডোফুরা।
১৭ জুলাই ২০২৬ শুক্রবার দুপুরে অম্বিকা ও বিটোপি আয়োজিত মাসিক মিলন মেলা ও চড়ুইভাতি অনুষ্ঠান শেষে অম্বিকা’র উপদেষ্টা মোঃ আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে মোছাঃ মাসুদা খাতুনকে সভাপতি এবং রিপোর্টার মোঃ মিজানুর রহমান (ডোফুরা) কে সাধারণ-সম্পাদক করে অম্বিকা সাংস্কৃতিক পরিবার এর ২১ সদস্যবিশিষ্ট ২ বছর মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
“অম্বিকা সাংস্কৃতিক পরিবার” এর অন্যান্য কর্মকর্তারা হলেন – উপদেষ্টা মোঃ আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফাহিম-উন-নবী ও মাশকুরাহ্ মৌরি, সহ-সভাপতি পুষ্পিতা রায় ও ফারজানা আক্তার মনি, সহ সাধারন-সম্পাদক শামীমা আক্তার ও সাধনা দাস, সাংগঠনিক সম্পাদক সানজিদা আকতার, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুন নাহার কেয়া, অর্থ সম্পাদক মুবাশ্বিরাহ্ মৌরসি, সাংস্কৃতিক সম্পাদক রেজোয়ানা সুলতানা রিনা, সহ সাংস্কৃতিক সম্পাদক মিনু রায়, প্রচার সম্পাদক মায়মুনাহ্ মৌলি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোছাঃ আরজুমা খাতুন, কার্যনির্বাহী সদস্য পপি দাস হাসদাক, মোছাঃ তহমিনা খাতুন, শিরীন আক্তার, মোছাঃ খুশি, মোসাঃ শাবনুর খাতুন ও মোছাঃ মুক্তা। অনুষ্ঠানে সকলের সম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটিকে অনুমোদন দে’য়া হয়।
অনুষ্ঠানে অম্বিকা’র সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ” অম্বিকা সাংস্কৃতিক পরিবার ” প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর।

