দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষনা দিলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর কন্ঠ॥

“আমার উপজেলা, আমার দায়িত্ব- শিশুর জীবন হোক বাল্য বিবাহ-শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত” এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন সদর দিনাজপুর এর আয়োজনে দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষনা অনুষ্ঠান-২০২৬ উপলক্ষ্যে ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

১২ আগস্ট ২০২৬ বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএমপির সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টার, ফিল্ড অপারেশনস, ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও।

স্বাগত বক্তব্য রাখেন এরিয়া কো-অর্ডিনেশন অফিস দিনাজপুর এডিপি’র সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নর্দান ক্লাস্টারের এ্যাডভোকেসী ও চাইল্ড প্রোটেশশন কো-অর্ডিনেটর মোঃ তানজিমুল ইসলাম, বাংলাদেশ স্কাউট দিনাজপুর শাখার সাধারন সম্পাদক আকরাম হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ৭নং উথরাইল ইউপি চেয়ারম্যান রুহুল আমিন।

বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষনাপত্রে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি স্বাক্ষর করেন এবং ওয়ালমেট এ স্বাক্ষর প্রদান করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় হতে শিশু ঝড়ে পড়া একটি সামাজিক ব্যধি। যা সার্বিক উন্নয়নের অন্তরায়। এ ব্যধি নির্মুল করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন সহ জিও-এনজিও ও সুশীল সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা আজ বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষনা অনুষ্ঠান মানেই যে মুক্ত তা নয়, মুক্ত’র জন্য আমরা কাজ করে যাওয়ার অঙ্গীরকার বা শপথ মাত্র।

ঘোষণা উদযাপন অনুষ্ঠান উপলক্ষ্যে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি মেম্বার, ধর্মীয় নেতৃবৃন্দ, বে-সরকারি প্রতিনিধি, শিশু ফোরাম, যুব ফোরাম, ভিডিসি, সিবিও, অভিভাকবৃন্দ, শিক্ষক, বিবাহ নিবন্ধনকারী, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুব ফোরামের সভাপতি মোঃ নাঈম বাদশা।

Oplus_131072

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *