মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর ।।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ৭৫ জন সিবিও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সিবিও (কমিউনিটি বেইজড্ ওরগানাইজেশন) সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালা ২০২৬।
২০ আগষ্ট ২০২৬ বৃহস্পতিবার সকালে দিনাজপুর কুঠিবাড়িস্হ ব্যাপ্টিস্ট চার্চ মিলনায়তনে আউলিয়াপুর ইউনিয়ন, চেহেলগাজী ইউনিয়ন, শশরা ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত ৭৫ জন সিবিও সদস্যদের অংশগ্রহণে সিবিও (কমিউনিটি বেইজড্ ওরগানাইজেশন) সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালা ২০২৬ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান।
দিনাজপুর এপিসি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জয়নুল আবেদীন ও কো-অপারেটিভ ইন্সপেক্টর মোঃ আলমগীর হায়দার।
অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান বলেন, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তিনি সকলকে উৎসাহিত করেন সমিতির কাজ স্বচ্ছভাবে করার জন্য এবং শিশুদের কল্যান নিশ্চিত করার জন্য খেয়াল রাখতে বলেন। এছাড়াও তিনি দিনাজপুর এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান জনকল্যানমূলক কাজের জন্য।
বিশেষ অতিথি উপজেলা সমবায় অফিসার মোঃ জয়নুল আবেদীন সমবায় সমিতির আইন-কানুন, নিয়মাবলী, সরকারী বিভিন্ন সুযোগ, সুবিধার কথা ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, ৫টি সমিতি তাদের সারা বছরের কার্যাবলী উপস্থাপন করেন, তাদের স্বপ্ন, সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করেন এবং প্রতিটি সমবায়ের ১টি বার্ষিক কর্ম পরিকল্পনা করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টোরিয়া বিশ্বাস। এবং সহযোগীতায় ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা, প্রোগ্রাম অফিসার ইস্টেলা সরেন, প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডি, প্রোগ্রাম অফিসার থিওটোনিয়াস শিশির রোজারিও।

