মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর।।
” অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর ” এর আয়োজনে কবি-সাহিত্যিক ও সংগীতানুরাগীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে অম্বিকা’র ১৩তম মাসিক সাহিত্য ও সংগীত আসর।
২১ আগষ্ট, ২০২৬ শুক্রবার বিকেল ৫টায় দিনাজপুর চাউলিয়াপট্টিস্হ অম্বিকা কার্যালয়ে ” অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর ” এর সভাপতি মোছাঃ মাসুদা খাতুন এর সভাপতিত্বে অম্বিকা’র ১৩তম মাসিক সাহিত্য ও সংগীত আসর কার্যক্রম শুরু হয়।
অম্বিকা সাংস্কৃতিক পরিবার-দিনাজপুর এর প্রতিষ্ঠাতা ও সাধারণ-সম্পাদক রিপোর্টার মো. মিজানুর রহমান (ডোফুরা)’র প্রানবন্ত সঞ্চালনায় আলোচনা এবং কবিতা পাঠে অংশগ্রহণ করেন অম্বিকা’র প্রচার সম্পাদক মায়মুনাহ্ মৌলি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোছাঃ আরজুমা খাতুন, সদস্য কবি কাওকাবুন নেছা ও শিশু শিল্পী রেহনুমা বিনতে রাহাত ও নতুন সদস্য মোছাঃ সোমা প্রমুখ।
আলোচনা ও কবিতা পাঠের শেষে সংগীত পরিবেশন করেন মায়মুনাহ্ মৌলি, কাওকাবুন নেছা ও শিশু শিল্পী রেহনুমা বিনতে রাহাত ও মোছাঃ সোমা।
উল্লেখ্য যে, ” অম্বিকা সাংস্কৃতিক পরিবার ¤ দিনাজপুর ” আয়োজিত সংগীত ও সাহিত্য-চর্চ্চার লক্ষে প্রতি মাসের তৃতীয় শুক্রবার নিয়মিত ” অম্বিকা মাসিক সংগীত ও সাহিত্য আসর ” অনুষ্ঠিত হয়।
” অম্বিকা সাংস্কৃতিক পরিবার ” প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর।

